নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬

নাসিকের ১২ কাউন্সিলের হ্যাট্টিক বিজয়

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৩:২৭, ১৯ জানুয়ারি ২০২২

নাসিকের ১২ কাউন্সিলের হ্যাট্টিক বিজয়

সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র হয়ে হ্যাটট্রিক করলেন তিনি।


এদিকে মেয়র আইভীর সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আরও ১২ কাউন্সিলর টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন। এরমধ্যে সংরক্ষিত ওয়ার্ডের ৩ জন মহিলা কাউন্সিলর রয়েছেন।


হ্যাট্টিক করা ১২ কাউন্সিলর হলেন-৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ৮নং ওয়ার্ডে রুহুল আমিন মোল্লা, ৯নং ওয়ার্ডে ইসরাফিল প্রধান, ১২নং ওয়ার্ডে শওকত হাসেম শকু, ১৩নং ওয়ার্ডে মাকছুদুল আলম খন্দকার, ১৫নং ওয়ার্ডে অসিত বরণ, ২২নং ওয়ার্ডে সুলতান আহমেদ ভুইয়া, ২৪নং ওয়ার্ডে আফজাল হোসেন এবং ২৫নং ওয়ার্ডে এনায়েত হোসেন। মহিলা ওয়ার্ডে হ্যাট্টিক করা তিন কাউন্সিলর হলেন, ১, ২, ৩ নং ওয়ার্ডে মাকসুদা মোজাফফর, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে মিনোয়ারা বেগম এবং ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে শারমিন আক্তার বিন্নি।


এই কাউন্সিলররা ২০১১ সালের ৩০ অক্টোবরের নির্বাচনে প্রথমবারের মতো বিজয়ী। এরপর ২০১৬ সালের ২২ ডিসেম্বরের নির্বাচনে এবং সব শেষ ২০২২ সালের ১৬ জানুয়ারির নির্বাচনে তৃতীয়বারের মতো বিজয়ী হন। 


রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।