নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৩৩, ৩ জুলাই ২০২২

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ৬১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় হোসেন (৩০) নামে এক ইয়াবা ব্যবাসয়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের মাষ্টারবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হৃদয় হোসেন একই এলাকার নাজিম উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ আহাম্মেদ বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩(৭)২২। 


গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীকে ওই মামলায় শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী হৃদয় হোসেন দীর্ঘ দিন ধরে মদনপুর, চাঁনপুরসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর মাষ্টারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হই।