নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জ-কাইকারটেক সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সিএনজি অটোরিকশা চালকরা প্রায় দুই ঘণ্টা ধরে মদনগঞ্জ-মদনপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ-কাইকারটেক সড়কটি বেহাল অবস্থায় থাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা মহাসড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।


































