নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৪২, ১৪ মে ২০২২

ফতুল্লায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফতুল্লায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. আলমগীর হোসেন ওরফে বাচ্চু (৪৮) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন বাচ্চু ফতুল্লা থানার কুতুবপুর শহীদনগরের মৃত মো. ফজলুল হকের পুত্র। শুক্রবার (১৩ মে) বিকেলে  তাকে ফতুল্লা থানার শহীদ নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী ফতুল্লা থানার উপপরিদর্শক হাফিজুল জানায়, ২০২০ সালে দায়ের করা আই,এক্টের ১৩৮ ধারার একটি মামলায় চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ২২ তারিখে জেলার চতুর্থ যুগ্ম দায়রা জজ কাজী ইয়াসীন হাবিবের আদালতে আসামী আলমগরীরে অনুপস্থিতে এক বছরের সাজা প্রদানের নির্দেশ প্রদান করে। 


শুক্রবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 
 

সম্পর্কিত বিষয়: