নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রনী ভূঁইয়া গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৮, ১২ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রনী ভূঁইয়া গ্রেপ্তার

বন্দরে ৪ বোতল ফেন্সিডিলসহ রনী ভূঁইয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী রনী মন্ডল বন্দর উপজেলার কেওঢালা এলাকার নূর মোহাম্মদ ভূঁইয়ার ছেলে।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক জহিরুল ইসলাম  বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৫(৯)২৫।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার (১২ সেপ্টম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)  রাতে বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল ফুটওভার ব্রীজের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ জানিয়েছে, মাদক কারবারি রনী ভূঁইয়া দীর্ঘ দিন ধরে অবাধে ফেন্সিডিল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।