নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:৪৮, ২ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা

সোনারগাঁ উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ।

 

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কাজল পাল,সাংবাদিক আবু বক্কর, পনির ভুইয়া, সাংবাদিক মো.নুর নবী জনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন। 

 

সভায় আসন্ন বিজ্ঞান মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মেলার সম্ভাব্য তারিখ, স্থান নির্ধারণ, স্টল বরাদ্দ, কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন এবং বাজেট অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি মেলাকে সফল করতে বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়।

 

এ সময় বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প মেলায় উপস্থাপনের জন্য উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।