নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৪ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আ’লীগের ১৯২ আসামি (তালিকা)

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩২, ২৩ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আ’লীগের ১৯২ আসামি (তালিকা)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

 

সোমবার (২২ জুন) রাতে থানার এসআই (নি:) মফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

 

মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে উল্লেখ করেছে পুলিশ।

 

এই মামলায় নাজিম উদ্দিন উজ্জ্বল নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার আসামিরা হলেন, ১। মোঃ নাজিম উদ্দিন উজ্জল (৩৯), পিতা-মেহের আলী, সাং-নয়াগ্রাম, মাস্টার বাড়ি, থানা-জুড়ী, জেলা-মৌলভীবাজার, এ/পি সাং-কাঁচপুর সেনপাড়া, আল আমিন এর বাড়ীর ভাড়াটিয়া, ওয়ার্ড নং-৩, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ এবং পলাতক আসামী ২। লিটন (২) গুজা লিটন (৩৫), পিতা-আঃ রব, সাং-সুমিলপাড়া ৩। জহির (৩৫), ৪। নজরুল (৫০), উভয় পিতা-ধন মেম্বার, সাং-শিমরাইল ৫। মোঃ দেলোয়ার হোসেন (২৮), পিতা-মৃত মজিবর রহমান, সাং-সুমিলপাড়া (শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখা সভাপতি), ৬। আজিম সাঈদ (৩৯), পিতা-আব্দুর রহমান, সাং-বাড়মাশীল, পদ্মা ডিপুর হাতের ডাইনের চিপা গলি বাসা, ৭। হযরত আলী (৪৮), পিতা মৃত আঃ রহমান, সাং-আঃ আলী পুল, ৮। আঃ আজীজ (৪৫), পিতা-মৃত নুর ইসলাম মেম্বার, ৯। মিজান (৪০), পিতা-মৃত শরিফ মেম্বার, উভয় সাং-মিজমিজি মদিনা মসজিদ, ১০। রহমত উল্লাহ (৩৮) পিতা-হাজী মোতালিব, সাং-মিজ মিজি পশ্চিম, ১১। রানা (৪০) পিতা-মৃত হাজি সাহাবুদ্দিন, সাং-মিজ মিজি, ১২। মোঃ দেলোয়ার (৪৫), পিতা-মৃত ওয়াজ উদ্দিন, সাং-মিজ মিজি কান্দা পাড়া, ১৩। নুর আলম মাস্টার (৪৮), পিতা-অজ্ঞাত, সাং-মিজ মিজি কান্দা পাড়া এন আলম স্কুল, ১৪। জিসান (৩২), পিতা-মজিবুর, সাং-সানারপাড়, (সেক্রেটারী ছাত্রলীগ), ১৫। আমিনুল ইসলাম রাজু (৫০), পিতা-হাজী কাজেম আলী, সাং-মিজ মিজি দক্ষিণ পাড়া, ১৬। মেঃ আমজাদ মিয়া (৫২) পিতা-মৃত ইমাম উদ্দিন, সাং-মিজ মিজি দক্ষিণ পাড়া, ১৭। সেলিম (৩২), পিতা-বাচ্চু মিয়া, সাং-মিজ মিজি দক্ষিণ পাড়া, ১৮। মোঃ কবির হোসেন, পিতা-মুসলে ওরফে বোবা, সাং-মিজ মিজি দক্ষিণ পাড়া, ১৯। কেরামত আলী (৫৫), পিতা-মৃত দারোগ আলী, সাং-মিজ মিজি মধ্যে পাড়া, ২০। তানভীর বাবু(৩০), পিতা-বাকিরুল আলম, সাং-হিরাঝিল-আ/এ ৫নং-গলি, (০১নং-ওয়াড), থানা-সিদ্ধিরগঞ্জ, ২১। কামরুল ইসলাম (২৮), পিতা-জাহের মোল্লা, সাং-৪নং-গলি, হিরাঝিল-আ/এ, ৯নং রোড, সরকার নিবাস ফ্লাট নং-৮০৩-(০১নং-ওয়াড), ২২। মোস্তাক (২৮), পিতা-আবুল কালাম, ৫নং-গলি, হিরাঝিল গোস্ত ঘর-হিরাঝিল-আ/এ-(০১নং-ওয়াড), ২৩। শিব্বির (৪৬), পিতা-অজ্ঞাত, সাং-হিরাঝিল আবাসিক এলাকা, (সিনিয়র সহ সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ), ২৪। লিটন (৪৭), পিতা- রুস্তম আলী, সাং-মিজমিজি, (সভাপতি-৩নং ওয়ার্ড শ্রমিকলীগ), ২৫। যুবরাজ (২৬), পিতা-অজ্ঞাত, সাং-মিজমিজি, (সাংগঠনিক সম্পাদক, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ), ২৬। মুহাম্মদ কবির চৌধুরী (৪৫), পিতা-আলী হোসেন, সাং-মিজমিজি, (সহ-সভাপতি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ), ২৭। মোঃ কবির হোসেন (৫০), পিতা-অজ্ঞাত, সাং-আউলাবন, (সভাপতি-৪নং ওয়ার্ড শ্রমিকলীগ), ২৮। মোহাম্মদ আলী (৫৫), পিতা-মৃত আবুল হাসেম জুলহাস, সাং-মিজমিজি বাতান, (সভাপতি প্রার্থী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ), ২৯। আব্দুল কাদির খোকন (৪৫), পিতা-আব্দুল রহিম মেম্বার, সাং-পাইনাদী, (সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ড যুবলীগ), ৩০। মোঃ মাসুম (৪০), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-মিজমিজি বাতান পাড়া, (যুবলীগ নেতা), ৩১। বশির আহমেদ (৩২), পিতা-মোঃ সালামত আহমেদ, সাং-বার্মাশীল, ৩২। মহিন (২৫), পিতা-মৃত গিয়াস উদ্দিন টুলু, সাং-মিজমিজি, ৩৩। সেলিম (৩৫), পিতা-বাচ্চু, সাং-মিজমিজি, মালেক মেম্বারের পুল, ৩৪। শফিকুর রহমান (৫০), পিতা-মৃত শহীদ চেয়ারম্যান, সাং-মিজমিজি, ৩৫। আলেক (৫০), পিতা-চান মিয়া, সাং-মিজমিজি, ৩৬। চম্পা ভূইয়া (৩৫), পিতা-আলি ভূইয়া, সাং-মিজমিজি, ৩৭। আমজাদ (৩০), পিতা-ইমান আলী, সাং-মিজমিজি, ৩৮। জহির (৩৮), পিতা-জিলানী, সাং-কদমতলী কলেজ গেট সংলগ্ন, জিলানী বাড়ী, ৩৯। মকবুল হোসেন (৪৮), পিতা-মৃত আঃ আলী প্রকাশ, সাং-বাঘমারা, ৪০। পাবেল (২৭), পিতা-সেলিম লাইট্যা সেলিম, সাং-সোনামিয়া মার্কেট, সানারপাড়, ৪১। মাহবুব প্রধান নয়ন (২৮), পিতা-নুরুল হক প্রধান, সাং-বার্মা ইস্টান পদ্মা ডিপুর গেইট, ৪২। মোঃ রবিন (৩০), পিতা-রব মিয়া, সাং-ছিয়াই খোলা, বউবাজার সর্বথানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাতনামা ১০০/১৫০ জন।

 

মামলার এজাহারে পুলিশ উল্লেখ করেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার সাততলা ভবনের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে গিয়ে পুলিশ সদস্যরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা সেখানে সমবেত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের পরিকল্পনা করতে দেখতে পান। একই সঙ্গে তারা মিছিল ও স্লোগানের প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

 

এ সময় ঘটনাস্থল থেকে সোনারগাঁ উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মো. নাজিম উদ্দিন উজ্জ্বলকে (৩৯) গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রাম এলাকার বাসিন্দা এবং বর্তমানে নারায়ণগঞ্জের কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, “নিষিদ্ধ কোনো কার্যক্রম যাতে পরিচালিত না হয় সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। এ ধরনের অপতৎপরতায় যারা জড়িত হবেন তাদের আইনের আওতায় আনা হবে।”