নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইস্পাহানি বাজার এলাকায় গভীর রাতে অযথা ঘোরাফেরার সময় চোর ও ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে আটক করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।
আটকরা হলেন— ধামগড় ইউনিয়নের ইস্পাহানি এলাকার জামাল হোসেন (৩৫), রামনগর এলাকার মেহেদী হাসান শুভ (২৮) এবং ঢাকার ডেমরা থানার শুকুরশেক এলাকার নূর আলম (২৮)।
জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শনিবার (১ আগস্ট) দুপুরে পুলিশ তাদের পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে পাঠায়।
পুলিশ জানিয়েছে তাদের চোর ও ছিনতাইকারী সন্দেহে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আদালতের রায়ে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি।


































