নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৯, ১ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নূরুল ইসলাম ওরফে গোলাপ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) ভোরে কাঁচপুর ব্রিজের ঢালে লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।