নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় বিদ্যুৎস্পৃস্টে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪৮, ১৭ অক্টোবর ২০২১

ফতুল্লায় বিদ্যুৎস্পৃস্টে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু

ফতুল্লার নরসিংপুরে বিদ্যুতের কাজ করার সময়  বিদ্যুৎস্পৃস্ট হয়ে সানাউল্লাহ (৪০) নামক এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে ফতুল্লা থানার কাশিপুরস্থ  উত্তর নরসিংপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানাউল্লাহ ফতুল্লা থানার কাশিপুরের উত্তর নরসিংপুর এলাকার হাজী মৃত আদম আলীর পুত্র।


নিহতের স্বজনদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত জানান, শনিবার বিকেলে নিজ বাড়ীর  সামনে একটি বিদ্যুতের খুটিতে  কাজ করছিলো নিহত সানাউল্লাহ। কাজ করার সময় বিদ্যুৎ স্পৃস্ট হয়ে তারের খুটির উপর থেকে নিচে পড়ে যায় সানাউল্লাহ।

 

পরিবারের সদস্যরা তাকে দ্রুত নারায়নগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।