নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন করল স্ত্রী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন করল স্ত্রী

সিদ্ধিরগঞ্জে নেশাগ্রস্ত হয়ে কলহের সৃষ্টি করায় স্বামী মনিরুজ্জামান (৩৮) এর  গোপনাঙ্গ কর্তন করেছে স্ত্রী ছোয়া।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

তবে মনিরুজ্জামান বলেন, কোনো ঝামেলা ছাড়াই হঠাৎ আমার স্ত্রী ছোঁয়া আমার গোপনাঙ্গ কেটে ফেলে।

স্ত্রী ছোঁয়া বলেন, আমার স্বামী নারায়ণগঞ্জের একটি কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি প্রতিদিন নেশাগ্রস্ত হয়ে বাসায় ফিরে আমার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ ও অশান্তি সৃষ্টি করতেন। আজ সকালের দিকে নেশাগ্রস্ত অবস্থায় কথাকাটাকাটির একপর্যায়ে নিজে তার গোপনাঙ্গ কেটে ফেলেন।

জানা গেছে, মনিরুজ্জামানের বাড়ি ফরিদপুর সদর উপজেলার জয়কালী গ্রামে।  হিরাঝিল এলাকায় ভাড়া থাকেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ থেকে গোপনাঙ্গ কাটা এক ব্যক্তি এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।