নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৪০, ৬ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি মাদ্রাসা রোডের বুকস্ গার্ডেন ভবনের নিচতলার সাব-স্টেশন বিদ্যুৎ রুমে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ওই এলাকার বাসিন্দা। তিনি ককশিট রাখার জন্য সাব-স্টেশন বিদ্যুৎ রুমে প্রবেশ করলে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে নিহতের স্বজনদের উপস্থিতিতে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন , মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।