নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ১,৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৮, ১৪ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ১,৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন দত্ত (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে হাবিবুর রহমান পিয়ারের বাড়ির সামনের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে সাব-ইন্সপেক্টর মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশ স্বপন দত্তকে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার স্বপন দত্ত কুমিল্লার কোতয়ালী থানার রানী দীঘির পাড় এলাকার মৃত রমনি দত্তের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লার রাজমঙ্গলপুর এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানার নথিপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।

মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।