নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে:আবুল কালাম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৩, ১৩ এপ্রিল ২০২৬

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে:আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আবুল কালাম বলেছেন,

শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে।

 

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বন্দর উপজেলা মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১৭ টি স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।১২০ জন শিক্ষার্থী কে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।আলোচনা সভা শেষে উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়।