নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করেছে সদর উপজেলা প্রেসক্লাব। ২০২১ সাল থেকে শুরু হওয়া এই মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় এ বছরও আয়োজন করা হয় ঈদ উপহার বিতরণ কর্মসূচির।
সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সংবাদকর্মীদের সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অসহায় মানুষও ঈদের আনন্দে সামিল হতে পারেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা কেবল সমাজের সমস্যা তুলে ধরার মধ্যেই সীমাবদ্ধ নন; মানবিক দায়িত্ববোধ থেকেও তারা মানুষের পাশে দাঁড়ান। সেই দায়িত্ববোধ থেকেই সদর উপজেলা প্রেসক্লাব প্রতিবছর অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে আসছে। ২০২১ সালে শুরু হওয়া এই কার্যক্রম ইতোমধ্যে স্থানীয় মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
এ বছর প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন তার ব্যক্তিগত অর্থায়নে একজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করেন, যাতে তিনি সহজে চলাচল করতে পারেন।
সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহীন, জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাবিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খান, নারায়ণগঞ্জ জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু, জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাট, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রেজাউল ইসলাম আল আমিন, মহানগর ছাত্রদলের সাবেক সেক্রেটারি রাহিদ শিকদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন, বিএনপি নেতা মো. আনু, কনটেন্ট ক্রিয়েটর মো. লিমন, সমাজসেবক শফিকুল ইসলাম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম আপেল, বিশিষ্ট ব্যবসায়ী মো. হাজী রনি এবং সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহেনা।
এছাড়াও সদর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মন্ডল, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সাথী আক্তার, সহকারী দপ্তর সম্পাদক সুমন আহম্মেদ এবং কার্যকরী সদস্য তন্ময় শিকদার, শেখ কাউছার, মোহাম্মদ রাব্বি ও মো. হাছানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অংশ নেন।কালের কন্ঠের ফতুল্লা প্রতিনিধি মেহেদী মঞ্জুর বকুল, দৈনিক ভোরের ডাক পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সোজাসাপটা পত্রিকার চীফ রিপোর্টার সাব্বির হোসেন, দৈনিক যুগ যুগান্তরের সাংবাদিক মোহাম্মদ শাহ আলমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি নাবিলা শারমিন উপস্থিত অতিথি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের মূল্যবান সময় ও সমর্থন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আরও শক্তি ও অনুপ্রেরণা দেয়। আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রেখে অসহায় মানুষের পাশে থাকতে চাই।
বিতরণ কার্যক্রম শেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয় এবং অসহায় মানুষের মাঝে আশার আলো জাগিয়ে তোলে।


































