নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬

ঈদে নারায়ণগঞ্জ কারাগারে ৩ দিনব্যাপী নানা আয়োজন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৫১, ১৯ মার্চ ২০২৬

ঈদে নারায়ণগঞ্জ কারাগারে ৩ দিনব্যাপী নানা আয়োজন

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ তিন দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান মিয়া এ তথ্য জানান।

 

তিনি জানান, এবারের ঈদে কারাগারে কোনো ভিআইপি বন্দি নেই। ঈদের দিন কারাগারের ভেতরেই বন্দিদের জন্য জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া ঈদের পরদিন বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হবে।

 

নারায়ণগঞ্জ জেল সুপার ফোরকান মিয়া বলেন, ‘ঈদের দিন বন্দিদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সকালের খাবারে থাকবে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হবে পোলাও, গরু, খাসি ও মুরগির মাংস, মিষ্টি, পান-সুপারি ও কোমল পানীয়। আর সন্ধ্যায় থাকবে সাদা ভাত, আলুর দম ও মাছ।’

 

তিনি আরো বলেন, ‘ঈদের সময় যেসব কারা স্টাফ বাড়িতে যেতে পারবেন না, তাদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।’

 

এ ছাড়া ঈদের পরবর্তী তিন দিন বন্দিদের একবার করে বাড়ি থেকে আনা খাবার খাওয়ার সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে তারা বিনামূল্যে পাঁচ মিনিট করে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন এবং সাক্ষাতের সুযোগ পাবেন।

বন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের জন্যও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিশেষ করে শিশুদের ঈদ আনন্দ বাড়াতে দেওয়া হবে চকলেট ও বেলুন

আরো পড়ুন