জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ, শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
পুলিশ সুপার বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। শহিদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।"


































