নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিকাণ্ড

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:৩৪, ৫ সেপ্টেম্বর ২০২৬

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসের একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি ল্যাপটপ, দুইটি এসি, সিসিটিভি মনিটর, সেক্রেটারি টেবিল, সিলিং ও ইলেকট্রিক আসবারপএ পুড়ে ছাই হয়ে গেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

বিদ্যুৎতের গোলযোগে এই অগ্নিকান্ড হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।

 

 

 জানাযায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে হঠাৎ( ইউএনও)উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে একটি বিকট শব্দ হয়। পরে বাহির থেকে স্থানীয়রা দেখতে পায় যে অফিস কক্ষে আগুন জ্বলছে। সাথে সাথে বিষয়টি নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) কে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস এর উদ্ধারকর্মীরা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

এবিষয়ে ফায়ার সার্ভিস উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল আরেফিন জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সম্পর্কিত বিষয়: