নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬

বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন ঘোষিত ‘বৃক্ষরোপণ আন্দোলন কর্মসূচি-২০২৬’-এর এ বছরের সর্বশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগণার শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত স্বনামধন্য প্রয়াত চেয়ারম্যান ও দানবীর মরহুম মেছবাহুল বারী সাহেবের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উপদেষ্টা, কবি, লেখক ও সাহিত্য পত্রিকার সম্পাদক কাজী নাজিম উদ্দিন।

ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মেছবাহুল বারীর সুযোগ্য সন্তান ও দৈনিক ইনকিলাবের সাহিত্য সম্পাদক জামালউদ্দিন বারী। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক কাজী তানভীর হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী সাঈদ দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ছড়াকার নজরুল ইসলাম শান্তু।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও অংশ নেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক আল মামুন, সহ-সভাপতি কবি এম আর সেলিম, অর্থ সম্পাদক শুক্কুর মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সদস্য মমিনুল ইসলাম, বশির খান, ওমর ফারুক রানা, মূকাভিনেতা কাসেম, শাওন সরদার, আব্দুর রশিদ, অভিনেতা বশির খাঁন, সানাউল্লাহ, মাহফুজ ইকরামসহ কবি, ছড়াকার, সাহিত্যিক ও শিক্ষকরা।

অনুষ্ঠানে মরিশাস থেকে অডিও বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি কবি ইকবাল হোসেন রোমেছ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রয়াত দানবীর মেছবাহুল বারীর স্মৃতিকে স্মরণ করে বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পর্কিত বিষয়: