নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে সাংবাদিক ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০০, ১৯ জুন ২০২৬

বন্দরে সাংবাদিক ইমনের মায়ের  মৃত্যুবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জের বন্দরে নাগরিক টিভির বন্দর প্রতিনিধি শাহরিয়ার প্রধান ইমনের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) এ উপলক্ষে চরঘারমোড় এলাকায় নিজ বাসভবনে পরিবারের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দিনব্যাপী পবিত্র কোরআনখানি, জুমার নামাজের পর কাঙালি ভোজ এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের আহ্বায়ক সাব্বির আহমেদ সেন্টু, আবুল হোসেন, মনির হোসেন, আবু তালেব, শামসুল হক, সেলিম মিয়া, নুর মোহাম্মদ, জনি আহমেদ, মোশাররফ হোসেন, হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিলাদ মাহফিল পরিচালনা করেন নরপদী প্রধানবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইমাম হোসাইন রেজা। এছাড়া মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন নরপদী প্রধানবাড়ির মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।