নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম লিটনের বাবা মো. হযরত আলী (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে প্রায় দুই মাস ধরে অসুস্থ ছিলেন হযরত আলী। গত সাত দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
শুক্রবার রাত ১০টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পঞ্চবটী ডালডা গেটসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


































