নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জুলাই ২০২৬

সদর ইউএনও’র সঙ্গে ফতুল্লা থানা ছাত্রশক্তির সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫০, ৭ জুলাই ২০২৬

সদর ইউএনও’র সঙ্গে ফতুল্লা থানা ছাত্রশক্তির সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখার নেতৃবৃন্দ।

 

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ফতুল্লা থানার সাংগঠনিক কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

 

এ সময় জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখার পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখার আহ্বায়ক মো. হাসান শিকদার, সদস্য সচিব জুনায়েদ, মুখ্য সংগঠক আমিন আল রাজ, মুখপাত্র ফজলে রাব্বি শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়ামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।

সম্পর্কিত বিষয়: