নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১১ জুলাই ২০২৬

চট্টগ্রামের বন্যায় নারায়ণগঞ্জ থেকে প্রথম রেসপন্স টিম পাঠাল লজিক অফ বাংলাদেশ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৫, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামের বন্যায় নারায়ণগঞ্জ থেকে প্রথম  রেসপন্স টিম পাঠাল লজিক অফ বাংলাদেশ

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জ থেকে প্রথম রেসপন্স টিম হিসেবে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন লজিক অফ বাংলাদেশ।

 

সংগঠনটি জানায়, সার্চ, রেসকিউ ও ত্রাণ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে একটি বিশেষ টিম চট্টগ্রামে পাঠানো হয়েছে। টিমটির নেতৃত্ব দিচ্ছেন লজিক অফ বাংলাদেশের ফাউন্ডার, ডিরেক্টর জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফি।

 

লজিক অফ বাংলাদেশের কেন্দ্রীয় টিম ও চট্টগ্রাম টিম যৌথভাবে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া এবং প্রয়োজন অনুযায়ী বান্দরবানের বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে।

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরামর্শ এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সমন্বয়ে পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন-এর সঙ্গে পৃথক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের কৌশল, অগ্রাধিকার এলাকা এবং সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত ব্রিফিং সম্পন্ন করা হয়।

 

বর্তমানে লজিক অফ বাংলাদেশের রেসপন্স টিম চট্টগ্রামের বাঁশখালী এলাকায় অবস্থান করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি জানিয়েছে, পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী দুর্গত অন্যান্য এলাকাতেও তাদের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সম্পর্কিত বিষয়: