নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী আন্দোলন বন্দর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৭, ১১ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী আন্দোলন বন্দর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) বন্দর উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মুহাম্মাদ মাসুদ রানাকে সভাপতি এবং তাজুল ইসলাম খোকনকে সেক্রেটারি করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় আইএবি মিলনায়তনে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মাসুদ রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আলহাজ্ব আব্দুর রশিদ।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, মুফতি বশির আহমাদ নোমানী ও আলহাজ্ব জাকির হোসেন বিপ্লব; জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ হযরত আলী; অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক মুফতি আতাউর রহমান মাহমুদী; প্রচার সম্পাদক হাফেজ আমির হোসেন; দপ্তর সম্পাদক মুহাম্মাদ শিহাব হোসেন; অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম; প্রশিক্ষণ সম্পাদক মুফতি জুনাইদ বিন কাশেম।

এছাড়া দাওয়াহ ও জনশক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি আব্দুর রহিম ওবাইদি; আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান; ছাত্রী ও মহিলা ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ শাহিন আলম; ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মতিন এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাজী শাহ আলী, মুহাম্মদ মোস্তফা কামাল, মুহাম্মদ শাহ জালাল, আব্দুর রহিম রিদয়, শাহ আলম, আব্দুর রউফ ও মুহাম্মদ আওলাদ হোসেন।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত বিষয়: