নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ নভেম্বর ২০২৬

ফায়ার সার্ভিসের মৌলিক প্রশিক্ষণে অংশ নিলো ‘লজিক অফ বাংলাদেশ’

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:২৯, ২৭ নভেম্বর ২০২৬

ফায়ার সার্ভিসের মৌলিক প্রশিক্ষণে অংশ নিলো ‘লজিক অফ বাংলাদেশ’

অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে হাতে-কলমে প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবিলায় দক্ষ তরুণ গড়ার উদ্যোগ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপির নির্দেশনায় আয়োজিত মৌলিক প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণ করেছে তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অফ বাংলাদেশ’।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শিবু মার্কেট মডার্ন স্টেশনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বিভিন্ন সরঞ্জাম ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণে লজিক অফ বাংলাদেশের সদস্য, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন পর্যায়ের শুভাকাঙ্ক্ষীরা সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় সংগঠনটির ফাউন্ডার, ডিরেক্টর জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফি উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের শুভাকাঙ্ক্ষী মেহেরাব হোসেন প্রভাতসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সংগঠন সূত্রে জানা যায়, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা অর্জন এবং মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি তৈরির লক্ষ্যেই এ প্রশিক্ষণে অংশ নিয়েছে তারা। সংগঠনটির মতে, এ ধরনের প্রশিক্ষণ শুধু দক্ষতা অর্জনের বিষয় নয়, বরং বিপদের মুহূর্তে নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব পালনের প্রস্তুতিও।

লজিক অফ বাংলাদেশ বিশ্বাস করে, দক্ষ ও প্রশিক্ষিত তরুণ প্রজন্মের অংশগ্রহণই একটি নিরাপদ বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি। এ লক্ষ্য সামনে রেখে ভবিষ্যতেও দুর্যোগ প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম ও বিভিন্ন জনসেবামূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেনীর বন্যা থেকে শুরু করে মাইলস্টোন ট্র্যাজেডি এবং ২০২৬ সালের চট্টগ্রামের বন্যাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনা ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে লজিক অফ বাংলাদেশ। ভবিষ্যতেও দুর্যোগকালীন সময়ে সংগঠনটির এ ধরনের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত বিষয়: