নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৪, ১৭ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

ফতুল্লায় আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল  থানা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

 পুলিশ জানায়, মঙ্গলবার রাতভর ফতুল্লা মডেল থানার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লা মডেল থানার দাপা বেপারীপাড়া এলাকার মৃত রশীদ মেম্বারের পুত্র জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা মহসিন মিয়া ওরফে মহসিন সিপাহী(৫৬), কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্মী লামাপাড়া এলাকার মৃত আব্দুল লতিফ কারীর পুত্র ফয়েজ আহম্মেদ (৫০) ও কাশিপুর ইউনিয়ন  ৩ ওয়ার্ড এর যুবলীগের  সদস্য চর কাশিপুরের নূর হোসেনের পুত্র মোঃআরাফাত(৩৩)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতভর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী সহ আওয়ামীলীগের তিন নেতাকর্মী কে গ্রেপ্তার করেছে। তাদের কে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।