নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬

বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী মাস্টার দেলুর সহযোগী জসিম গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী মাস্টার দেলুর সহযোগী জসিম গ্রেপ্তার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী মাস্টার দেলুর মাদক ব্যবসার অন্যতম অংশীদার জসিম (৪৯) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত জসিম ফতুল্লা থানার তল্লা এলাকার মোঃ সোলায়মানের পুত্র। রোববার (দুপুরে) ফতুল্লার তল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১২টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ফতুল্লা থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার পলাতক আসামি জসিমকে গ্রেফতার করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, গ্রেফতারকৃত জসিম নিহত মাস্টার দেলুর ইয়াবা ব্যবসার ঘনিষ্ঠ সহযোগী ছিল। মাস্টার দেলু নিহত হওয়ার পর জসিম বেশ কিছুদিন আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে পুনরায় এলাকায় ফিরে আসে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃত জসিম থানার নিয়মিত মামলার আসামি। রোববার তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।