নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিক প্রিন্সের মায়ের মৃত্যু বার্ষিকীতে সোনারগাঁয়ে ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিক প্রিন্সের মায়ের মৃত্যু বার্ষিকীতে সোনারগাঁয়ে ইফতার মাহফিল

সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্সের মাতা রেজিয়া বেগমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকার সুলতান উদ্দিন আহামেদ ফাউন্ডেশনের উদ্যোগে বুরুমদী ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামপুর সোনারগাঁয়ে  শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সম্পাদকের পিতা মরহুম সুলতান উদ্দন আহামেদ ও সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এ কে এম মোজাম্মেল হকের স্ত্রী মরহুমা হুমায়রা শাহান হিমুর জন্য ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার গাফার, উপস্থিত ছিলেন বুরুমদী জালাল মুন্সীবাড়ী জামে মসজিদের ঈমাম জাবের হোসেন, এ এস এম আশরাফুল হক, এ কে এম রিয়াজুল হক, ব্যবসায়ী সিরাজু ইসলাম কালাম, মোবারক  হোসেন, আবু তাহের, হিমায়ের, সাব্বির ভূঁইয়া। ইফতার মাহফিলে কবি, সাংবাদিক, ঈমাম, মুয়াজ্জিন, ব্যবসায়ি, সমাজসেবক, সংগঠক, ছাত্র শিক্ষক, শ্রমিকসহ নানার পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: