নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোনারগাঁ উপজেলা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর নবনির্বাচিত কমিটির উদ্যোগে অভিষেক, গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ২টা ৩০ মিনিটে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি সোনারগাঁ শপিংমলের কলাপাতা রেস্টুরেন্টে আয়োজিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী, প্রতিষ্ঠাতা পরিচালক, মাদরাসাতুশ শরফ আল-ইসলামিয়া ও এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আরজেএফ-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আতাউর রহমান (মোগরাপাড়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ এবং হাজী মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন খান, ইমাম ও খতীব, চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফাহাদুল ইসলাম, সভাপতি, আরজেএফ সোনারগাঁ শাখা এবং সঞ্চালনায় ছিলেন উজ্জ্বল হোসেন মাসুম, সাধারণ সম্পাদক, আরজেএফ সোনারগাঁ শাখা।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত হয়।


































