সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্সের মাতা রেজিয়া বেগমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকার সুলতান উদ্দিন আহামেদ ফাউন্ডেশনের উদ্যোগে বুরুমদী ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামপুর সোনারগাঁয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সম্পাদকের পিতা মরহুম সুলতান উদ্দন আহামেদ ও সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এ কে এম মোজাম্মেল হকের স্ত্রী মরহুমা হুমায়রা শাহান হিমুর জন্য ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার গাফার, উপস্থিত ছিলেন বুরুমদী জালাল মুন্সীবাড়ী জামে মসজিদের ঈমাম জাবের হোসেন, এ এস এম আশরাফুল হক, এ কে এম রিয়াজুল হক, ব্যবসায়ী সিরাজু ইসলাম কালাম, মোবারক হোসেন, আবু তাহের, হিমায়ের, সাব্বির ভূঁইয়া। ইফতার মাহফিলে কবি, সাংবাদিক, ঈমাম, মুয়াজ্জিন, ব্যবসায়ি, সমাজসেবক, সংগঠক, ছাত্র শিক্ষক, শ্রমিকসহ নানার পেশার লোকজন উপস্থিত ছিলেন।


































