নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ মার্চ ২০২৬

৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে

চাষাড়াসহ ৫টি বিভাগে ৫০০ মানুষের মাঝে লজিক অব বাংলাদেশের ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৫, ৫ মার্চ ২০২৬

চাষাড়াসহ ৫টি বিভাগে ৫০০ মানুষের মাঝে লজিক অব বাংলাদেশের ইফতার বিতরণ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাড়াসহ দেশের ৫টি বিভাগে একযোগে ৫০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে লজিক অব বাংলাদেশ। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক দক্ষতা উন্নয়ন সংগঠন লজিক অফ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্যপূর্ণ দিনটিতে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে গ্রহন করে এই ভিন্নধর্মী উদ্যোগ।

 

২০২১ সালের ৪ঠা মার্চ যাত্রা শুরু করা সংগঠনটি সূচনালগ্ন থেকে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে কাজ করে আসছে।

 

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচি সংগঠনটির সেবা শাখার আওতাধীন 'ইফতার ডিস্ট্রিবউশন ৪.০' প্রজেক্ট এর অধীনে সারাদেশের ৫টি বিভাগের স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টায় একযোগে বাস্তবায়িত হয়। এ উদ্যোগের মাধ্যমে লজিক অফ বাংলাদেশ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

উক্ত উদ্যোগের অংশ স্বরূপ নারায়ণগঞ্জের আয়োজনে উপস্থিত ছিলেন লজিক অফ বাংলাদেশ এর অন্যতম শুভাকাঙ্খী মডেল গ্রুপের সম্মানিত জেনারেল ম্যানেজার মনির হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা, ডিরেক্টর জেনারেল শেখ মাশরুর পারভেজ রাফি। অনুভুতি ব্যাক্ত করতে গিয়ে তিনি বলেন,‘লজিক অফ বাংলাদেশ’ শুধুমাত্র একটি নাম নয়; এটি একটি স্বপ্ন, একটি বিশ্বাস। এই বিশ্বাস আমাদের নিজেকে চিনতে শেখায় এবং চিন্তার সীমাবদ্ধতাকে অতিক্রম করে অনন্য উচ্চতায় পৌঁছাতে অনুপ্রাণিত করে। ‘Oath to Build the World’ মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালে গুটিকয়েক স্বপ্নবাজ শিক্ষার্থীকে নিয়ে আলোর পথের যে মহাযাত্রা শুরু হয়েছিল, তা আজ ৬ষ্ঠ বছরে এসে দেশব্যাপী প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভরসার জায়গায় পরিণত হয়েছে। এই ভরসা যেমন নিজে শেখার তেমনি নিজের গুণগুলোর মাধ্যমে মানুষের পাশে দাড়ানোর। মানুষের পাশে দাড়ানোর এই প্রয়াস ভবিষ্যতে চলমান রাখতে লজিক অফ বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ।”

 

তিনি আরও জানান, ভবিষ্যতেও সংগঠনটি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে এবং তরুণ প্রজন্মকে একটি দক্ষ, সচেতন ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবে।

লজিক অফ বাংলাদেশ বিশ্বাস করে, সংগঠিত উদ্যোগ ও ইতিবাচক চিন্তার মাধ্যমে একটি সমৃদ্ধ, টেকসই ও মানবিক সমাজ গঠন সম্ভব। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সেই লক্ষ্য অর্জনের পথে আরেকটি দৃঢ় পদক্ষেপ।