ফতুল্লার দেওভোগ বাশমুলি ও কাশিপুর খিল মার্কেট এলাকায় পুলিশ ও র্যাব-১১ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ ১০ জন কে গ্রেফতার করেছে।
শনিবার (২৮ মার্চ) বিকেল পাচঁটার দিকে দেওভোগ বাশমুলি মোড়ে ও কাশিপুর খিল মার্কেট গ্যারেজ পট্রি গলিতে ফতুল্লা থানা পুলিশ ও অভিযান র্যাব-১১ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১২০ পুরিয়া গাজাঁ ও ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো রাসেল মিয়া (২১), রতন মিয়া (২৫), আনোয়ার (৩৮), মামুন মল্লিক (৩৫), আলআমিন হোসেন (২৮), রিপন হোসেন (৩২), সুজন মিয়া (৩৫), রনি (২২), রেদওয়ান তূর্য (২৬) ও মনির হোসেন (৩৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল পাচঁটার দিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক আশিষ কুমার সঙ্গীয় ফোর্স এবং র্যাব-১১'র একটি দল দেওভোগ বাশমুলি মোড়ে ও কাশিপুর খিলমার্কেট গ্যারেজ পট্রি গলিতে
অভিযান চালিয়ে গাজাঁ ও ইয়াবা ট্যাবলেট সহ ১০ জন কে গ্রেফতার করে।
এ বিষয়ে অভিযান নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

































