নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

রূপগঞ্জে বিধবার বাড়ি-ঘর পুড়ে ছাই,ছেলে দগ্ধ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০৪, ৩১ মার্চ ২০২৬

রূপগঞ্জে  বিধবার বাড়ি-ঘর পুড়ে ছাই,ছেলে দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনোয়ারা বেগম নামে এক বিধবার টিন শেডের দুটি ঘরসহ বসতবাড়ির সব কিছুই পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোর ৫ টার দিকে উপজেলার বরপা কেরামবোর্ডের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিধবা মনোয়ারা বেগমের ছেলে আনোয়ার হোসেন অগ্নিদগ্ধ হয়েছেন। 

বিধবা মনোয়ারা বেগম জানান,গতকাল সোমবার রাতে মেয়ে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আগুনের খবর পেয়ে বসতবাড়িতে ছুটে আসি। মঙ্গলবার ভোর ৫ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে ১ ঘন্টা চেষ্টার পর ডেমরা ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ জানতে পারিনি। এতে ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ সময় ছেলে আনোয়ার হোসেন অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

বিধবা মনোয়ারা বেগম ওই এলাকার স্বামী মৃত রুহুল আমিন স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত ডেমরা ফায়ার স্টেশনের ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।