নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:১১, ৪ জুন ২০২৬

ফতুল্লায় ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাত সোয়া ৮ টার দিকে ফতুল্লা মডেল থানাধীন আদর্শ চাষাড়া চাঁনমারি এলাকার একটি বাসার সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এসআই মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত পারভেজের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়। বর্তমানে তিনি ফতুল্লার আদর্শ চাষাড়া চাঁনমারি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অভিযানের সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৩ দশমিক ৫০ গ্রাম।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানার অভিযান অব্যাহত থাকবে।