নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ কাজী সমিতির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১১, ১১ জুন ২০২৬

বাংলাদেশ কাজী সমিতির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

 

 বাংলাদেশ কাজী সমিতির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর মিরপুর ১২নং বাস স্ট্যান্ডের বুফেট লাউঞ্জে কাজী আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কাজী সাহেবদের বিভিন্ন সমস্যা ও সমিতির সভাপতি এডভোকেট মাওলানা রুহুল আমিন ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল হাই তালুকদার অবসরে যাওয়ায় তাদের শুন্য পদ দুইটি নিয়ে ব্যাপক আলোচনান্তে কাজী ড. এ এস এম কাদের কিবরিয়া ঢাউসিক ওয়ার্ড -৫ কে আহ্বায়ক ও কাজী মাওলানা মুহাম্মদ মাছিহুর রহমান কাউছার নারায়নগঞ্জ, কাজী মাওলানা মুহাম্মদ ইলিয়াস ঢাদসিক ওয়ার্ড -৬৬, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন মীর ঢাদসিক ওয়ার্ড -৫১ ও মোহাম্মদ আলী আক্কাস মোল্লা ঢাদসিক ওয়ার্ড -৭০ কে যুগ্ম আহ্বায়ক করে ৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং অতি অল্প সময়ের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পর্কিত বিষয়: