নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬

ফতুল্লায় ২৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:০৭, ৪ আগস্ট ২০২৬

ফতুল্লায় ২৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফতুল্লা মডেল থানার পশ্চিম ধর্মগঞ্জ গাউসিয়া মার্কেট এলাকার মোক্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত মিন্টু মিয়ার ছেলে মো. চঞ্চল মিয়া (২৬) এবং একই এলাকার গাউসিয়া মার্কেটের রুনার বাড়ির ভাড়াটিয়া মৃত কাইয়ুমের ছেলে মো. শাওন (২৯)।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম ধর্মগঞ্জ সোনার বাংলা মাঠসংলগ্ন রফিক ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় চঞ্চল মিয়া ও শাওনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

 

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।