নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৮ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৫৩, ২৮ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ আগস্ট) পুলিশ দুই মাদকসেবীকে আটক করে।

পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারী সামারি ট্রায়ালের মাধ্যমে আটককৃতদের সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন—সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া মুন লাইট দক্ষিণ এলাকার বাসিন্দা মো. শাহপরান (৪২)। তাকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপর সাজাপ্রাপ্ত বাবু (৩০), সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকার বাসিন্দা। তাকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: