নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিএনপির ছত্রছায়ায় চলছে ওলামালীগ নেতা মানিকের অপকর্ম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১১, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিএনপির ছত্রছায়ায় চলছে  ওলামালীগ নেতা মানিকের অপকর্ম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওলামা লীগ নেতা মাহাবুব হোসেন মানিককে ঘিরে সরকারি জমি দখল, পাওনা অর্থ পরিশোধ না করা, অসদাচরণ, ভয়ভীতি প্রদর্শন, নারীকে মারধরসহ নানা অভিযোগ উঠেছে। একই সঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা নিয়েও আলোচনা রয়েছে। বর্তমানে ৫ আগস্ট আওয়ামীললীগ সরকারের পতনের পর চতুর মানিক কৌশলে স্থানীয় বিএনপির কতিপয় নেতাদের ছত্র ছায়ায় চলে যায়। এবং এলাকায়ি প্রচার করে সে ওলামালীগের রাজনীতি করলেও বিএনপি নেতাদের সাথে তার সখ্যতা রয়েছে। তাই কেউ তাকে কিছু করতে পারবে না। ফলে পূর্বের মতো তার অপকর্ম চলমান রয়েছে। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়ার ভয়ভীতিসহ নানাভাবে ক্ষতি করার হুমকি দেয়। ভুক্তভোগীদের দাবী, মানিককে আইনের আওতায় আনা হলে অনেকেই প্রশাসনের কাছে মুখ খুলবে।

 

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় মাহাবুব হোসেন মানিকের একটি বাড়ির নির্মাণকাজ বর্তমানে চলমান। ওই নির্মাণকাজের অংশ হিসেবে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

 

এ ছাড়া বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিরোধপূর্ণ জায়গা কেনা এবং পরবর্তীতে মামলা-মোকদ্দমা ও দলিল সংক্রান্ত জটিলতার সুযোগ নিয়ে এসব সম্পত্তির মালিকানা দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির প্রভাব কাজে লাগিয়ে মাহাবুব হোসেন মানিক নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন আড়ালে থাকলেও সম্প্রতি তিনি আবারও সক্রিয় হয়ে উঠেছেন বলে দাবি তাদের।

 

ভুক্তভোগীদের অভিযোগ, বর্তমানে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার শেল্টারে থেকে তিনি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। এসব কর্মকাণ্ডের মধ্যে সরকারি জমি দখল, পাওনাদারদের অর্থ পরিশোধ না করা এবং নিজ স্বজনদের বাড়ির গ্যাস সংযোগকে অবৈধ আখ্যা দিয়ে বিচ্ছিন্ন করার মতো ঘটনাও রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

 

এমনকি নিজ স্ত্রীকে প্রকাশ্যে মারধরের অভিযোগও রয়েছে মাহাবুব হোসেন মানিকের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

 

হিরাঝিল এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাহাবুব হোসেন মানিকের ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না। তার অভিযোগ, কারও কাছ থেকে ধার নেওয়া টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে পাওনা টাকা চাইতে গেলে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

 

এদিকে হিরাঝিল এলাকায় ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এক নারীকে মারধরের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, ওই নারীকে মারধরের একপর্যায়ে তার মাথায় আঘাত করা হয়। পরে চিকিৎসা নিতে গেলে মাথায় কয়েকটি সেলাই দিতে হয়।

 

স্থানীয়দের আরও অভিযোগ, এসব ঘটনার পরও ভুক্তভোগীদের অনেকে থানায় যেতে সাহস পান না। সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও তারা নিজেদের নাম-পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন। মাহাবুব হোসেন মানিকের রাজনৈতিক ও সামাজিক প্রভাব এবং স্থানীয় কয়েকজন বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়কে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন তারা।

 

এদিকে ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর মাহাবুব হোসেন মানিক স্থানীয় বিএনপি কতিপয় নেতাদের ছত্রছায়ায় চলে যায় বলে স্থানীয় একাধিক সূত্র জানায়। এবং প্রভাব এলাকায় বিস্তারের চেষ্টা করছে। তাদের মতে, একদিকে বিএনপির স্থানীয় নেতাদেন সঙ্গে আতাত অন্যদিকে গোপনে আওয়ামীলীগের পলাতক শীর্ষ নেতাদের সাথেও যোগাযোগ রাখছে ধুরুন্ধবাজ মানিক। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

 

যোগাযোগ করা হলে অভিযোগটি মিথ্যা দাবি করেন মাহাবুব হোসেন মানিক।

 

 

সম্পর্কিত বিষয়: