নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে পাওনা টাকা আনতে গিয়ে যুবক নিখোঁজ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে পাওনা টাকা আনতে গিয়ে যুবক নিখোঁজ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৫ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকা থেকে নরসিংদীতে পাওনা টাকা আনতে গিয়ে নুরুজ্জামান নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি ওই এলাকার শহিদুল্লা মিয়ার একমাত্র ছেলে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ১৫২৪।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুজ্জামান ‘সোহাগপুর টেক্সটাইল মিলে’ চাকরির পাশাপাশি জেনারেটরের ব্যবসা করতেন। ব্যবসার পাওনা টাকা আনার উদ্দেশ্যে নরসিংদীর এক ব্যক্তির কাছে যাওয়ার কথা বলে গত বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। দুই দিন ধরে স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ বিষয়ে বন্দর থানা-পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং যুবকের সন্ধানে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত যুবকের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: 01609263575

সম্পর্কিত বিষয়: