নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ বুলেট রনী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৫৭, ২৯ সেপ্টেম্বর ২০২১

বন্দরে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ বুলেট রনী গ্রেপ্তার

বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে চিহিৃত মাদক ব্যবসাযী রনী ওরফে বুলেট রনী (৩২)কে গ্রেপ্তার করেছে। ওই সময় পুলিশ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বুলেট রনী দেহ তল্লাশী চালিয়ে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫’শ টাকা ও একটি সামসাং বাটান মোবাইল সেট উদ্ধার করে।

 

গত সোমবার বেলা ১১টায় বন্দর থানার কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত বুলেট রনী বন্দর থানার কুশিয়ারা এলাকার জয়নাল আবেদীন মিয়ার ছেলে ।

 

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক বারেক হাওলাদা বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩০(৯)২১। গ্রেপ্তারকৃতকে ওই দিন দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।