নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৩ জুলাই ২০২৬

রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:২৭, ১২ জুলাই ২০২৬

রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা

নারায়ণগঞ্জে আসন্ন রথযাত্রা উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

 

রোববার (১২ জুলাই) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা-থানার নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস ও প্রদীপ সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশিল দাস, সোনারগাঁও, আড়াইহাজার, ফতুল্লা, বন্দর ও সিদ্ধিরগঞ্জের নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

সভায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, রথযাত্রা সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক ও লজিস্টিক সহায়তারও আশ্বাস দেন তিনি।

 

সভায় সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেন, অতীতেও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সহযোগিতা করেছেন, যার ফলে নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। তারা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের আন্তরিকতা ও সহযোগিতার প্রশংসা করেন।

 

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন, রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় এবারের রথযাত্রা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত বিষয়: