নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ আগস্ট ২০২৬

রাকিবুর রহমান সাগরকে ছাত্রদলের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১৪, ২২ আগস্ট ২০২৬

রাকিবুর রহমান সাগরকে ছাত্রদলের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মার্চেন্ট ওয়ার্কার্স (এমডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ কাদির। ফুলের শুভেচ্ছায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলে ও মৎস্যজীবিদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

(২২ আগস্ট) শনিবার সকাল ১২ টার সময় নাভানা কাশেমপাড়া দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: কাদির, নাসিক ১ নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি প্রার্থী মো : সায়েম, মোঃ রাজু, মো:খোকন, মো: ফরিদ, মো: আলমগীর, সিদ্ধিরগঞ্জ মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মো : জনি,সিদ্ধিরগঞ্জ তাঁতিদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইমরান প্রমূখ। 

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: কাদির বলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ভাইকে সিদ্ধিরগঞ্জ এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। আওয়ামী লীগ সরকারের ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা। মিথ্যা মামলায় ফেরারি হয়ে পালিয়ে বেরিয়েছি। রাকিবুর রহমান সাগর সব সময় বিভিন্নভাবে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। আমরা আশা করি আগামীতে রাকিবুর রহমান সাগর ভাইয়ের নেতৃত্বে শিক্ষার মান আরো বৃদ্ধি হবে সেই সাথে এডহক কমিটির সকলকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। 

 

গত ১১ আগস্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে জারি করা এক আদেশে ছয় মাসের জন্য বিদ্যালয়টির এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।