নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৯, ২২ মে ২০২৬

রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ মে) দুপুরে নারায়ণগঞ্জ চাষাড়ায় শুরু হয়ে পরে শহরের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

বিক্ষোভকারীরা বলেন, দেশে একের পর এক শিশু ও নারী ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটলেও অপরাধীরা অনেক ক্ষেত্রে আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। ফলে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা আরও বলেন, আমরা নিরাপদ বাংলাদেশ চাই। কোনো বোন যেন আর ধর্ষণের শিকার না হয়। রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।

এসময় বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার থেকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা।

সম্পর্কিত বিষয়: