নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৯ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নৌকার সমর্থককে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৯, ২৮ ডিসেম্বর ২০২৩

সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নৌকার সমর্থককে জরিমানা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকার সমর্থক ৩ হাজার কর্মীর মধ্যাহ্ন ভোজের আয়োজন করায় আয়োজক ব্যবসায়ী বৈদ্যের বাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের (মধু ঠাকুরের বাড়ি) সভাপতি হারুনুর রশীদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বৈদ্যের বাজার ইউনিয়নের মনারবাগ এলাকার জামান সাহেবের বাড়িতে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। ওই বৈঠকে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী কায়সার হাসনাত ও সোনারগাঁও উপজেলা আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামছুল ইসলাম ভুঁইয়া উপস্থিত ছিলেন।

খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ ইব্রাহিম এর সত্যতা পেয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এ জরিমানা করেন। 

বিষয়টি সত্যতা নিশ্চিত করে ইব্রাহিম বলেন, বিধি মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল অথবা উভয়ই নির্ধারিত। তবে অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ায় নির্বাচনী আচরণবিধির ২০০৮ এর ১০ এর (চ) ধারার অপরাধে ১৮ ধারা মোতাবেক পাঁচ টাকা জরিমানা আদায় করা হয়।