নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম দেওভোগ ৭নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটি গঠন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৪, ৩ এপ্রিল ২০২৬

পশ্চিম দেওভোগ ৭নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটি গঠন

নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকায় ৭নং ওয়ার্ড পঞ্চায়েতের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মহিউদ্দিন খাজা। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইমতিয়াজ আহমেদ। এছাড়া সহ-সভাপতি হয়েছেন হাবিবুর রহমান শ্যামল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নাসিরউদ্দিন।

 

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আইয়ুব হোসেন সরদার ও কামাল হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন বিপ্লব এবং সহ কোষাধ্যক্ষ হিসেবে সোহরাব হোসেন আসিফ। ক্রীড়া সম্পাদক হয়েছেন আসলাম দেওয়ান এবং সহ ক্রীড়া সম্পাদক জুয়েল মাতবর। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন আনোয়ার হোসেন সুমন।

 

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ খোকন মিয়া, দেলোয়ার হোসেন মন্ডল, মোঃ সালাউদ্দিন মন্ডল, খাজা মাঈনুদ্দিন, মোঃ সাগর আহমেদ, মোঃ আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম, শাহজালাল রিপন ও মোঃ হীরা।

 

স্থানীয়দের প্রত্যাশা, নবগঠিত এ পঞ্চায়েত কমিটি এলাকার উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্পর্কিত বিষয়: