নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৪ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ সদরে ওসিভি ক্যাম্পেইন: মাঠ পর্যায়ে সক্রিয় লজিক অফ বাংলাদেশ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:০১, ২৪ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ সদরে ওসিভি ক্যাম্পেইন:  মাঠ পর্যায়ে সক্রিয় লজিক অফ বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত Oral Cholera Vaccination (OCV) Campaign 2026-এর মাঠ পর্যায়ের কার্যক্রমে দ্বিতীয় দিনেও সক্রিয়ভাবে সহযোগিতা করেছে লজিক অফ বাংলাদেশ (LOB)।

সারাদেশের ৭টি উপজেলা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৭টি থানায় বাস্তবায়নাধীন এই জাতীয় ক্যাম্পেইনের আওতাভুক্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা। এরই অংশ হিসেবে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে কার্যক্রমে অংশ নিচ্ছে লজিক অফ বাংলাদেশ।

ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে নির্ধারিত টিকাদান কেন্দ্রে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা ও কমিউনিটি এনগেজমেন্টে অংশ নেয় সংগঠনটির প্রতিনিধি দল। লজিক অফ বাংলাদেশের ফাউন্ডার ডিরেক্টর জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফি-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি মাঠ পর্যায়ের কার্যক্রমে অংশগ্রহণ করে।

কলেরার মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে ওরাল কলেরা ভ্যাকসিনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সহযোগিতা করছে লজিক অফ বাংলাদেশ।

জাতীয় এই কর্মসূচিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC) সহযোগিতা করছে।

লজিক অফ বাংলাদেশ জানিয়েছে, স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: