নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬

বন্দরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪১, ২৩ জুন ২০২৬

বন্দরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশিক (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আশিক বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার তোতা মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন ২০২৬) রাত পৌনে ১০টার দিকে বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া লুইয়ারপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরিফ তালুকদার বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ৩৪(৬)২৬।

 

পরে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আশিককে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।