নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

বন্দরে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৮, ২ জুন ২০২৫

বন্দরে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

বন্দরে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মুনা (২০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা। গত রোববার (২ জুন) মধ্য রাতে বন্দর থানার  সোনাকান্দাস্থ  ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । 

গ্রেপ্তারকৃত মুনা বন্দরের সোনাকান্দা এলাকার রাব্বি মিয়ার স্ত্রী। অভিযানের সময় মুনার স্বামী রাব্বি ও তার চার সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।

বন্দর থানার এসআই আঃ মোতালেব ভুঞা জানান,  মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে বন্দরের সোনাকান্দা এলাকার বাবুল হোসেনের মালিকানাধিন রাব্বির ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় যৌথবাহিনী।

এ সময় আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় রাব্বিসহ ও তার ৪ সহযোগী। এরপর ওই বাসা থেকে মাদকদ্রব্যসহ রাব্বির স্ত্রী মুনাকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা।

পরে বাসা তল্লাশী চালিয়ে পাতের তৈরি তলোয়ার, স্টিলের চাকু, দেশীয় তৈরি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।