নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৪, ২০ আগস্ট ২০২৫

বন্দরে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেছে তিতাস কর্তৃপক্ষ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বন্দর থানা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন বন্দর উপজেলার আওতাধীন কেওঢালা, মদনপুর আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট ও (সিনিয়র সহকারী সচিব) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের মনিজা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, প্রকৌশলী শাহ্-আলম রনি সহ তিতাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও বন্দর থানা পুলিশ।

তথ্য সূত্রে জানা গেছে, মদনপুরে বাস স্টান্ড এলাকায় অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য এবং বিচ্ছিন্নকৃত এলাকা ২০ ফুট (প্রায়) এবং ০.৩কিলোমিটার (প্রায়), বাণিজ্যিক লোড (রেস্টুরেন্ট-৩ টি), বার্ণার-২২টি, বুস্টার-১টি, সর্বমোট বিচ্ছিন্নকৃত লোডঃ ৯৩০ঘ.ফু./ঘ. সর্বমোট জরিমানাঃ ১,৬০,০০০ টাকা। 

কেওঢালা এলাকায় অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য এবং বিচ্ছিন্নকৃত এলাকাঃ ৮০০ ফুট (প্রায়) এবং ২কিলোমিটার (প্রায়) আবাসিক; ডাবল বার্ণার-৫০০টি (আনুমানিক), লোড-১০,৫০০ ঘ.ফু./ঘ.সর্বমোট বিচ্ছিন্নকৃত লোডঃ ১০,৫০০ ঘ.ফু./ঘ. প্রতিটি বিতরণ লাইন /সার্ভিস লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং/ ক্যাপিং করা হয়েছে।