নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় নিখোঁজ তুষারের সন্ধান ২০ দিনেও মিলেনি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লায় নিখোঁজ তুষারের সন্ধান ২০ দিনেও মিলেনি

ফতুল্লায় ২০ দিন ধরে নিখোঁজ রয়েছে তুষার আহমেদ(২৮) নামের এক যুবক। নিখোঁজ তুষার আহমেদ ফতুল্লা মডেল থানার কোতালের এলাকার আব্দুল রাজ্জাকের পুত্র। এঘটনায় নিখোঁজের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন।

জানা যায়, ১৭আগস্ট (রবিবার) সকাল ৮ টার দিকে কাজের জন্য কোতালেরবাগস্থ  নিজ বাসা থেকে বের হয়। তারপর আর ফিরে আসেনি।  আত্নীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করা হলেও তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।  

কোথাও কোন সন্ধান না পেয়ে চলতি মাসের ৩ তারিখে নিখোঁজ যুবকের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করেন।

 সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক  মোঃ মিজানুর রহমান জানান, নিখোঁজ যুবকের সন্ধানে তথ্যপ্রযুক্তি এবং নিজস্ব সোর্সের মাধ্যমে কাজ করছে পুলিশ।